ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:৫৬ পিএম

ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অরে সেরা কোচের নাম!

ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অরে সেরা কোচের নাম!

স্পোর্টস ডেস্ক : ব্যালন ডি’অরের সেরা পুরুষ কোচের দৌড়ে আছেন স্পেনের লুইস দে লা ফুয়েন্তে, প্যারিস সেন্ট জার্মেইর লুইস এনরিকে, আর্সেনালের মিকেল আর্তেতা, অ্যাস্টন ভিলার উনাই এমেরিক ও বায়ার্ন মিউনিখের ভিনসেন্ট কোম্পানি।

মুন্দো দেপোর্তিভো-র প্রতিবেদন অনুযায়ী, লন্ডনে সোমবারের জমকালো আয়োজনে সেরা কোচ হওয়ার দৌড়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন দে লা ফুয়েন্তে। স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা এই কোচ পেছনে ফেলেছেন প্যারিসিয়ান ক্লাবের হয়ে টানা দুটি চ্যাম্পিয়নস লিগ জেতা এনরিকে। 

জানা গেছে, রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রাফায়েল লুজানের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দে লা ফুয়েন্তে। ফেডারেশনের আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা সামনে থেকে স্পেনের কোচকে অভিনন্দন জানাবেন।

আরও পড়ুন

গত ১৯ জুলাই স্পেন বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ১২ বছর পর চ্যাম্পিয়ন হয়। দে লা ফুয়েন্তের দল মাত্র একটি গোল হজম করে এবং অপরাজিত ছিল পুরো টুর্নামেন্টে। স্পেন বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে এবং টানা ৪৩ ম্যাচ অপরাজিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সজীব গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ, কর্মস্থল ঢাকা

১

ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অরে সেরা কোচের নাম!

২

একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮

৩

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

৪

সমুদ্রতলের ইন্টারনেট ক্যাবলে হামলার পরিকল্পনা চূড়ান্ত করল ইরান

৫

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

৬