ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৬ ১২:১৪ পিএম

লায়ন মানব সেবায় যে অবদান রেখে চলেছে তা প্রশংসার দাবি রাখে: প্রতিমন্ত্রী পুতুল

লায়ন জেলা ৩১৫এ২  কর্তৃক আয়োজিত  পক্ষকালব্যাপি অক্টোবর সেবাপক্ষ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানটি রাজধানী ঢাকার  হোটেল রিজেন্সিতে অনুষ্ঠিত হয় । লায়ন জেলা ৩১৫এ২  এর গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন ,এমপি। 

 প্রধান অতিথি তার বক্তব্যে বলেন লায়ন জেলা ৩১৫ এ ২ মানব সেবায় যে অবদান রেখে চলেছেন তা প্রশংসার দাবি রাখে। তিনি আরও বলেন লায়ন সেবায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সকল ধরনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য যে লায়ন জেলা ৩১৫ এ ২ প্রায় ১৩০০ এর অধিক সেবা প্রকল্পের মাধ্যমে প্রায়  দুই লক্ষাধিক মানুষের সেবা প্রদান করেছে ।

আরও পড়ুন

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক ,গ্যাট এরিয়া লিডার   লায়ন কাজী সাইফুল , এলসিআই এফ এরিয়া লিডার একে এম রেজাউল  হক ,কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু, পিডিজি ফোরাম চেয়ারপার্সন লায়ন শফিকুল আজম ভূইয়া , আই পিডিজি লায়ন শংকর কুমার রায় , ১ম ভাইস জেলা গভর্নর  লায়ন এমরান ফারুক মইন, ২য় ভাইস জেলা গভর্নর  লায়ন কিশোয়ার খান , পিডিজি লায়ন শেখ আনিসুর রহমান , কেবিনেট  সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট এনায়েতউল্লাহ শফিক, ক্যাবিনেট ট্রেজারার খাদিজা বিনতে মনির তিয়াশা, লিও জেলা ৩১৫এ২ এর সভাপতি লিও শুভ্র দে সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরের তলদেশে যুদ্ধ: অপটিক্যাল ফাইবার ও ইন্টারনেট দখল

১

লায়ন মানব সেবায় যে অবদান রেখে চলেছে তা প্রশংসার দাবি রাখে: প্রতিমন্ত্রী পুতুল

২

স্পেনের প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জিতে ইতিহাস গড়লেন মেসি

৩

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৮৪

৪

আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশুভ সংকেত: ওমর সানি

৫

আগামীকাল বন্ধ থাকবে আপিল বিভাগে বিচারিক কার্যক্রম 

৬