লায়ন মানব সেবায় যে অবদান রেখে চলেছে তা প্রশংসার দাবি রাখে: প্রতিমন্ত্রী পুতুল
লায়ন জেলা ৩১৫এ২ কর্তৃক আয়োজিত পক্ষকালব্যাপি অক্টোবর সেবাপক্ষ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানটি রাজধানী ঢাকার হোটেল রিজেন্সিতে অনুষ্ঠিত হয় । লায়ন জেলা ৩১৫এ২ এর গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন ,এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন লায়ন জেলা ৩১৫ এ ২ মানব সেবায় যে অবদান রেখে চলেছেন তা প্রশংসার দাবি রাখে। তিনি আরও বলেন লায়ন সেবায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সকল ধরনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য যে লায়ন জেলা ৩১৫ এ ২ প্রায় ১৩০০ এর অধিক সেবা প্রকল্পের মাধ্যমে প্রায় দুই লক্ষাধিক মানুষের সেবা প্রদান করেছে ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক ,গ্যাট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল , এলসিআই এফ এরিয়া লিডার একে এম রেজাউল হক ,কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু, পিডিজি ফোরাম চেয়ারপার্সন লায়ন শফিকুল আজম ভূইয়া , আই পিডিজি লায়ন শংকর কুমার রায় , ১ম ভাইস জেলা গভর্নর লায়ন এমরান ফারুক মইন, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কিশোয়ার খান , পিডিজি লায়ন শেখ আনিসুর রহমান , কেবিনেট সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট এনায়েতউল্লাহ শফিক, ক্যাবিনেট ট্রেজারার খাদিজা বিনতে মনির তিয়াশা, লিও জেলা ৩১৫এ২ এর সভাপতি লিও শুভ্র দে সরকার।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188407