ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ১০:৫৯ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে আবাসিক এলাকায় ”ছ” মিল ও কাঠের কারখানা অপসারনের দাবী

জয়পুরহাটের আক্কেলপুরে আবাসিক এলাকায় ”ছ” মিল ও কাঠের কারখানা অপসারনের দাবী

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: আক্কেলপুর পৌরসভার ঘনবসতি পূর্ণ আবাসিক এলাকায় স্থাপিত কাঠের কারখানা ও করাত কল অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, কারখানার বিকট শব্দ ও দূষণের কারণে স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে। এতে শিশু, শিক্ষার্থী, পথচারীসহ এলাকার সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার আশপাশের রয়েছে মসজিদ, মাদ্রাসা, একাধিক বালিকা বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় এবং প্রায় ১১৭টি বসত বাড়ি। ঘন বসতিপূর্ণ এই এলাকায় কাঠ কাটার যন্ত্রের অসহনীয় শব্দে বাসিন্দাদের স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী ও শিক্ষকদের ও শব্দ দূষণের কারণে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, কারখানার শব্দে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনা, অসুস্থ ব্যক্তিদের বিশ্রাম এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ওই এলাকার ভুক্তভোগী বাসিন্দা ফরিদ আহেেমদ বলেন, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি।

আরও পড়ুন

তিনি আরো বলেন, এছাড়া কারখানার আশ পাশে সরকারি জমিতে একাধিক টয়লেট স্থাপন এবং গাছের গোড়া ও কাঠের অবশিষ্টাংশ ফেলে রাখার কারণে চলাচলে  প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ রয়েছে। অপর দিকে মুঠে ফোনে ওই কারখানার মালিক জুয়েল হোসন বলেন, কর্তৃপক্ষের  অনুমতি নিয়ে  কারখানা করেছি।

অপরদিকে পরিবেশ অধিদপ্তর থেকে কাঠের কারখানা ও ছ’ মিল অপসারনের নির্দ্দেশ দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। সেই আদেশ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের আক্কেলপুরে আবাসিক এলাকায় ”ছ” মিল ও কাঠের কারখানা অপসারনের দাবী

১

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচিতে টাকা নেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে

২

ঠাকুরগাঁও সীমান্তে ৪৪২ বোতল বিক্রি নিষিদ্ধ সিরাপ উদ্ধার

৩

সম্পত্তি বিক্রিতে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ করে সংবাদ সম্মেলন

৪

বগুড়ার দত্তবাড়ি এলাকায় অপ্রতিরোধ্য অপরাধী চক্র : এবার পুলিশ কর্মকর্তার ওপর হামলা

৫

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদন্ড, বিক্রেতার বিরুদ্ধে মামলা

৬