সম্পত্তি বিক্রিতে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ করে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার : নিজের সম্পত্তি বিক্রিতে বাধা, নানার বাড়ি থেকে প্রাপ্ত সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত এবং প্রাণনাশের হুমকির অভিযোগে বগুড়া সদর উপজেলার ছোট কুমিড়া পশ্চিমপাড়ার শামীম আহমেদ সংবাদ সম্মেলন করেছেন।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বগুড়া প্রেস ক্লাবে তিনি এই সংবাদ সম্মেলন করেন। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি কাজল ও তার বড় ভাই আলম বিভিন্ন সময়ে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। গত ৪ সেপ্টেম্বর মায়ের চিকিৎসার জন্য নিজের জমি বিক্রি করতে চাইলে কাজল বাধা দেন এবং জমি কিনতে আগ্রহী ব্যক্তিদেরও হুমকি দেন।
এমনকি জমিতে কাজ করতে গেলেও তিনি বাধা ও প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করলে, পুলিশ অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি মিমাংসার উদ্যোগ গ্রহণ করে। নানার বাড়ির সম্পত্তি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য ইমদাদুল হক মিলনকে দায়িত্ব দেওয়া হয় এবং ১৭ অক্টোবর সালিশের দিন নির্ধারণ করা হয়।
আরও পড়ুনকিন্তু ওই দিন সালিশে তার অভিযোগ অনুযায়ী-কাজল, তার বড় ভাই আলম এবং মামা রফিক ও তার ছেলে আল আমিন তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা করেন। এসময় কাজল জোরপূর্বক জমি দখলের হুমকিও দেন।
কাজল জমি বিক্রি করতে না দেওয়ায় বিনাচিকিৎসায় তার মা মারা যান বলে অভিযোগ করেন। তিনি অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।
মন্তব্য করুন







