ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ১০:৫৪ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচিতে টাকা নেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচিতে টাকা নেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পরিবর্তন করে দেওয়ার নামে উপকারভোগীদের কাছ থেকে ১২০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ডিলার আনিছুর রহমানের বিরুদ্ধে।

এ ঘটনায় গত ১৮ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। তবে সরকারি নিয়ম অনুযায়ী, এ কর্মসূচির কার্ডের জন্য টাকা নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযোগ সূত্রে জানা যায়, দেবনগর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দুই ডিলারের মাধ্যমে ১ হাজার ২৭৭জন উপকারভোগীকে প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু কার্ড পরিবর্তন করে দেওয়ার কথা বলে ডিলার আনিছুর রহমান উপকারভোগীদের কাছ থেকে ১২০ টাকা করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

স্থানীয় বিএনপি নেতা ও সমাজসেবক মনসুর আলী বলেন, ডিলার আনিছুর রহমান উপকারভোগীদের কাছ থেকে ১২০ টাকা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তেঁতুলিয়ার উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইন বলেন, কার্ডের জন্য টাকা নেওয়ার অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচিতে টাকা নেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে

১

ঠাকুরগাঁও সীমান্তে ৪৪২ বোতল বিক্রি নিষিদ্ধ সিরাপ উদ্ধার

২

সম্পত্তি বিক্রিতে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ করে সংবাদ সম্মেলন

৩

বগুড়ার দত্তবাড়ি এলাকায় অপ্রতিরোধ্য অপরাধী চক্র : এবার পুলিশ কর্মকর্তার ওপর হামলা

৪

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদন্ড, বিক্রেতার বিরুদ্ধে মামলা

৫

ঠাকুরগাঁওয়ে ১৫ বস্তা সার জব্দ, জরিমানা

৬