ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৮ অক্টোবর, ২০২৬ ০২:৩০ পিএম

হারের জন্য ব্যাটারদের দুষলেন তাসকিন

হারের জন্য ব্যাটারদের দুষলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক : সাত বছর পর ত্রিদেশীয় সিরিজ খেলতে নেমে বড় হার দেখেছে টাইগাররা। এমন হারের পিছনে দায়টা বাংলাদেশের ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিংয়ের বলে মনে করছেন তাসকিন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ব্যাটারদেরই দুষলেন তিনি।

শনিবার আবুধাবিতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘সত্যি বলতে, আজকে যেরকম পিচ ছিল, আমরাও তো বল করেছি, একটু এদিক-ওদিক হলেই কিন্তু পানিশড হচ্ছিলাম। জিম্বাবুয়ের সঙ্গে অন্তত ২৭০ অবশ্যই তাড়া করার মতো ছিল। ওদের কন্ডিশনে ওরা অস্ট্রেলিয়াকেও কঠিন সময়ের ভেতর দিয়ে নিয়েছে। কিন্তু এই কন্ডিশনে আমাদের আসলে তাড়া করা উচিত ছিল। আমরা আসলেই ভালো খেলিনি।’

উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার যোগ করেন ৪৭ রান। ওই জুটিই বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ। এরপর আর সেভাবে জুটি না হওয়ায় দুইশো রানও করতে পারেনি বাংলাদেশ। তাসকিনও মনে করেন সেখানেই ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। তার ভাষায়, ‘দুর্ভাগ্যবশত আমরা একটাও জুটি গড়তে পারিনি। একটা জুটি হলেই খেলাটা বের হয়ে যেতো। আমাদের ব্যাটিংয়ে প্রায়ই ভুল হয়ে থাকে। বোলিংয়ে অবশ্য ধারাবাহিকতা আগের চেয়ে বেড়েছে। আসলে ব্যাটসম্যানদের জেতানো উচিত ছিল, কিন্তু পারে নাই।’

আরও পড়ুন

শুরুটা হতাশাজনক হার দিয়ে হলেও হাল ছাড়ছেন না তাসকিন। এখনও সুযোগ দেখছেন ঘুরে দাঁড়ানোর। তিনি বলেন, ‘এখনো একটা ম্যাচ বাকি আছে। আমরা চাইবো যে ভালোভাবে লড়াই করে ফিরে এসে যেন ফাইনাল খেলতে পারি।’
বাংলাদেশের পরের ম্যাচ আগামী ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারের জন্য ব্যাটারদের দুষলেন তাসকিন

১

লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

২

৬৬৬ কোটি টাকা কর আদায়ে আদেশের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণের

৩

সৌদি আরবের অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করল হুথি

৪

মহাসড়কের পাশে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

কক্সবাজারে আগুন : রিসোর্টের মালিকের নামে মামলা, গ্রেফতার ১

৬