ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৬ ০৩:২২ পিএম

বিশেষ পুরস্কার নিতে স্পেনে যাচ্ছেন মেসি

বিশেষ পুরস্কার নিতে স্পেনে যাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক : আবারও অল্প সময়ের জন্য ফুটবল থেকে বিরতি নিতে যাচ্ছেন মেসি। ২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস গ্রহণ করতে স্পেনে যাবেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। খবর : টিওয়াইসি স্পোর্টস।

ইন্টার মায়ামির কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গনসালেস জানিয়েছেন, মেসির এই সফরে ক্লাবের পূর্ণ সমর্থন রয়েছে। পুরস্কারটিকে মেসি ও তার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে গনসালেস বলেন, ‘মেসির এই প্রতিশ্রুতির বিষয়টি আমার ভালো লেগেছে। সে যেভাবে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে, তা প্রশংসনীয়। ক্লাবও চায় সে সেখানে যাক। কারণ, এই পুরস্কার শুধু তার জন্য নয়, তার পরিবারের জন্যও অসাধারণ গুরুত্বপূর্ণ।’ তবে মেসির স্পেন সফর নিয়ে মাঠের পারফরম্যান্সের ক্ষেত্রে কোনো দুশ্চিন্তা নেই কোচের। তিনি আরও বলেন, ‘অবশ্যই আমি তাকে দলে চাই।’

স্পেন সফরের অংশ হিসেবে ওভিয়েদোর পালাসিও দে লস দেপোর্তেসে শিশু ও তরুণদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে মেসির। ‘অ্যাওয়ার্ডস উইক’ নামে পরিচিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হবে এই আয়োজন। মেসির এই সাময়িক বিরতি শুরু হবে শনিবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির নির্ধারিত এমএলএস ম্যাচের পর। তবে আগামী ২৪ অক্টোবর নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচে তার খেলায় এর কোনো প্রভাব পড়বে না বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

এক মাস আগে মায়ামির দায়িত্ব নেয়া সাবেক প্লাতেন্স কোচ গনসালেসও মেসিকে নিয়ে উদ্বিগ্ন নন। তার মতে, পুরস্কার গ্রহণের এই সুযোগ মেসির প্রাপ্য এবং এতে তার দলের হয়ে খেলার প্রস্তুতিতে কোনো সমস্যা হবে না। গনসালেস বলেন, ‘লিওর সামনে এই সুযোগ এসেছে। এটাকে আমি বাড়তি সুবিধা বলব না, তবে আমি চাই সে ভালো থাকুক। তার কি এই সুযোগটা নেওয়া প্রয়োজন? সে সেখানে যাবে, আবার ম্যাচের জন্যও তাকে পাব। তাই এ নিয়ে আমি একেবারেই চিন্তিত নই।’

গত জুনের শুরুতে মেসিকে ২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস দেয়ার সিদ্ধান্ত জানানো হয়। কিংবদন্তি স্প্যানিশ সাঁতারু তেরেসা পেরালেসের নেতৃত্বে ১৩ সদস্যের জুরি বোর্ড ১২টি দেশের ২৭টি মনোনয়নের মধ্য থেকে মেসিকে নির্বাচিত করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ পুরস্কার নিতে স্পেনে যাচ্ছেন মেসি

১

‘শান্তি নিবাস’ দিয়ে এআই চলচ্চিত্র নির্মাণে নতুন অধ্যায়

২

নারায়ণগঞ্জে পাটের গুদামে ভয়াবহ আগুন

৩

উত্তরায় দুই গাড়ি ভাঙচুরের পর পুলিশকে পেটালো পোশাক শ্রমিকরা

৪

‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস

৫

হত্যার শিকার হতে পারেন, পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

৬