ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৬ ১০:৫৮ এএম

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৮১

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৮১

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪০ টি মামলা দায়ের করা হয়েছে।

আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৯ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, তেজগাঁও বিভাগ ৭২ জন, মিরপুর বিভাগ ১৩১ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ১০১৪৫ পিস ইয়াবা, ৬.১৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম তামার তার, ১০০০ পিস সাবান ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

‎ডিএমপি জানায়, রাজধানীর প্রতিটি থানা এলাকায় অভিযান চালিয়ে অপরাধে যুক্ত ব্যক্তিদের হাতেনাতে গ্রেপ্তার ও এসব আলামত জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৮১

১

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

২

কক্সবাজারে ‘টুপটুপ’ রিসোর্টে আগুন, নিহত ৫

৩

আজ খোলা ব্যাংক ও শেয়ারবাজার

৪

ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম

৫

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, আহত ১

৬