ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৬ ১০:০৩ এএম

আজ খোলা ব্যাংক ও শেয়ারবাজার

আজ খোলা ব্যাংক ও শেয়ারবাজার

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। তবে ছুটি শুরুর আগে আজ শনিবার স্বাভাবিক সময়সূচিতে খোলা থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
‎
‎বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর—মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার—দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
‎
‎একই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও বন্ধ থাকবে। ডিএসই-এর ছুটির তালিকায় ২০ থেকে ২২ অক্টোবর দুর্গাপূজার ছুটি রাখা হয়েছে।
‎
‎তবে আমদানি-রপ্তানি কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য ছুটির সময়েও সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের সব কাস্টমস হাউস ও স্টেশনে ২০ থেকে ২২ অক্টোবর সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে।
‎
‎ব্যাংক কর্তৃপক্ষ বলছে, জরুরি প্রয়োজনে গ্রাহকরা এটিএম, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও কার্ড সেবা ব্যবহার করতে পারবেন। তবে শাখাভিত্তিক সাধারণ লেনদেন, চেক ক্লিয়ারিং ও সরকারি কাজ ছুটির পর স্বাভাবিক হবে।

২৫ অক্টোবর রবিবার থেকে ব্যাংক ও শেয়ারবাজারের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ খোলা ব্যাংক ও শেয়ারবাজার

১

ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম

২

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, আহত ১

৩

প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ‘টেস্ট টোয়েন্টি’

৪

জামায়াতের খালিদুজ্জামানকে ‘ভণ্ড ডাক্তার’ আখ্যা দিয়ে রাশেদের পোস্ট

৫

এবার সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬