ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ অক্টোবর, ২০২৬ ১০:০৫ পিএম

কাল শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা

সাপ্তাহিক ছুটির দিন হলেও কাল শনিবার (১৭ অক্টোবর) সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে। শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয়ের অংশ হিসেবে এদিনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে ২২ অক্টোবর বৃহস্পতিবার সরকারি দপ্তর ও ব্যাংক বন্ধ থাকবে। ফলে দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন(২০–২৪ অক্টোবর) ছুটির সুযোগ পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
 
বাংলাদেশ ব্যাংক গত রোববার জারি করা এক প্রজ্ঞাপনে ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়।
 
এর আগে ৭ অক্টোবর দুর্গাপূজার ছুটি নিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
 
এর পর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি দপ্তর বন্ধ থাকবে। একই সময়ে দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংকও পাঁচ দিন বন্ধ থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাল শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা

১

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে : বিদ্যুৎমন্ত্রী

২

জয়পুরহাটে 'দ্বিতীয় ডে ক্যাম্প অনুষ্ঠিত

৩

লালন সাঁইকে নিয়ে শিল্পকলার আয়োজন

৪

দীপকের পর নেহা বোরাও আটক

৫

পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

৬