ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৬ ০১:১৭ পিএম

মেসিহীন আর্জেন্টিনার নতুন যাত্রার সূচি চূড়ান্ত

মেসিহীন আর্জেন্টিনার নতুন যাত্রার সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক : দেড় দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিচ্ছিলেন লিওনেল মেসি। যার পথচলা থেমেছে চলতি মাসের শুরুতে। এবার ফুটবল জাদুকরকে ছাড়াই মাঠে নামবে আলবিসেলেস্তারা। সামনে এগিয়ে যাওয়ার পালা তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

মেসির বিদায়ের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। প্রথম দুই প্রীতি ম্যাচের সূচি ঘোষণা করেছে তারা। আগামী নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি হবে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। শুক্রবার সামাজিক মাধ্যমে সূচি ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আলবিসেলেস্তেরা আসন্ন ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে। ১৩ নভেম্বর বুয়েনস অ্যাইরেসে উরুগুয়ের মুখোমুখি হবে তারা। ১৭ নভেম্বর কর্ডোবায় খেলবে কোস্টারিকার বিপক্ষে।’ আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি হবে বুয়েনস অ্যাইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে। আর কোস্টারিকার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে কর্ডোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে। 

আরও পড়ুন

গত ৬ অক্টোবর বুয়েনস অ্যাইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলকে বিদায় জানান মেসি। সেই ম্যাচে ৩-০ গোলে জেতে আর্জেন্টিনা। নিজে পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে বাকি দুটি গোল করান ৩৯ বছর বয়সী প্লে মেকার। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচে ১২৬ গোল করে আন্তর্জাতিক অধ্যায় শেষ করেছেন মেসি। দুই দশকের বেশি সময়ের এই যাত্রায় জিতেছেন ২০২২ বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিহীন আর্জেন্টিনার নতুন যাত্রার সূচি চূড়ান্ত

১

ভারতে সরকার পরিবর্তন হবে গণতান্ত্রিকভাবে : প্রকাশ রাজ

২

সাত বছর পর আজ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি টাইগাররা

৩

সাংবাদিক আলিফকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় মামলা

৪

যোগদানের পাঁচদিনের মাথায় পদ হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

৫

আজ শনিবারও চলছে সরকারি অফিস

৬