ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৬ ১২:৪৭ পিএম

যোগদানের পাঁচদিনের মাথায় পদ হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

যোগদানের পাঁচদিনের মাথায় পদ হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

আন্তর্জাতিক ডেস্ক : তুমুল বিতর্কের মুখে চাকরিই হারালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারাইয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের গুরুত্বপূর্ণ এ পদে যোগ দেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় তার চাকরি হারানোর খবর এলো।

এ বিষয়ে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন কেটি জাকারাইয়া, গতকাল শুক্রবার হোয়াইট হাউস এ খবর নিশ্চিত করেছে। প্রেস সেক্রেটারি হিসেবে কেটি জাকারাইয়ার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ছিল বেশ নিষ্প্রভ। এ ছাড়া নিজের ‘অ্যাটর্নি’ পরিচয় নিয়েও তুমুল বিতর্ক শুরু হয়। কয়েক দিনের মধ্যে এত বিতর্কে জড়ানোয় কেটির হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার বিষয়টি অনুমান করা হচ্ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপে জানান, তিনি প্রেস সেক্রেটারি কেটিকে তার পদ ছেড়ে দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেছিলেন। তখনো কেটির পদত্যাগের খবর ছড়িয়ে পড়েনি। ট্রাম্প বলেন, আমি তাকে (কেটি) বলেছিলাম, আপনি যদি না চান, তাহলে এ কাজ করার দরকার নেই। সত্যি বলতে, আমি আপনার জায়গায় থাকলে বিষয়টি নিয়ে আবার ভাবতাম। সাংবাদিকেরা সেখানে মাত্র তিনটি প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন। আর এতেই গুবলেট পাকিয়ে ফেলেন কেটি। এমনকি সংবাদ সম্মেলনে নিজের স্বামীর কথা বলতে গিয়ে ভুল করে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম বলে ফেলেন তিনি। এতে তাকে ব্যাপক হাসির পাত্র হতে হয়। এ সময় ট্রাম্প অভিযোগ করেন, সংবাদমাধ্যমগুলো কেটির সঙ্গে ‘বেশ খারাপ আচরণ’ করছে।

এসবের মধ্যে কেটির ‘অ্যাটর্নি’ পরিচয় নিয়ে শুরু হয় বিতর্ক। তিনি ক্যালিফোর্নিয়ায় বার পরীক্ষায় পাস করতে পারেননি। এমনকি অ্যাটর্নি পরিচয় ব্যবহার না করার পরামর্শ পাওয়ার কথাও তিনি প্রকাশ্যে স্বীকার করেন। গত দুই বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা অন্তত ১৫টি পোস্টে তাকে ‘অ্যাটর্নি’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। 

আরও পড়ুন

রাজনৈতিক জীবনের শুরুতে রিপাবলিকান দলের জাতীয় কমিটিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে করেছেন কেটি। ২০০৬ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে হোয়াইট হাউসের রাজনীতিবিষয়ক দপ্তরে কাজ করার অভিজ্ঞতা আছে তার। গত জুনে ট্রাম্পের মিডিয়া কোম্পানি ও ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জ্যেষ্ঠ যোগাযোগ উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন কেটি জাকারাইয়া। এর আগে গত ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিতে (ডিএইচএস) কাজ করেছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে ক্যারোলাইন লেভিটের স্থলাভিষিক্ত হয়েছিলেন কেটি জাকারাইয়া। গত আগস্টে দায়িত্ব ছাড়েন লেভিট। খবর অনুযায়ী, তিনি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে চাকরি নিয়েছেন। সূত্র : বিবিসি 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যোগদানের পাঁচদিনের মাথায় পদ হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

১

আজ শনিবারও চলছে সরকারি অফিস

২

নদী, জীবন ও সভ্যতার বহমানতা

৩

ডেঙ্গু প্রতিরোধ-পরিচ্ছন্নতা ও সবুজায়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন : প্রধানমন্ত্রী

৪

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক

৫

অভিজিৎকে গ্রেপ্তার দেখাল পুলিশ, মুক্তি পেলেন নেহা বোরা

৬