ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৬ ০১:১২ পিএম

ভারতে সরকার পরিবর্তন হবে গণতান্ত্রিকভাবে : প্রকাশ রাজ

ভারতে সরকার পরিবর্তন হবে গণতান্ত্রিকভাবে : প্রকাশ রাজ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সরকার পরিবর্তনের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ। তবে তিনি বলেছেন, ভারতে সরকার পরিবর্তন হতে হবে নির্বাচন ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে। ২০২৪ ও ২০২৫ সালে যথাক্রমে বাংলাদেশ ও নেপালে গণঅভ্যুত্থানের মুখে সরকার পতনের ঘটনার সঙ্গে ভারতের পরিস্থিতির তুলনা করে শুক্রবার (১৬ অক্টোবর) এ মন্তব্য করেন তিনি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, প্রকাশ রাজ বলেন, ‘আমরা এই শাসনব্যবস্থার পতন চাই এবং আমরা তা গণতান্ত্রিক উপায়েই ঘটাব।’ উত্তর প্রদেশ থেকে শুরু করে ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত নির্বাচনি লড়াইয়ের কথাও তুলে ধরেন তিনি। তিনি আরও বলেন, আমরা নেপাল নই। আমরা বাংলাদেশ নই। আমাদের আম্বেদকর আছেন। আমাদের গান্ধী আছেন। আমাদের ভগৎ সিং আছেন। আমাদের সংবিধান আছে। আমাদের ভোট দেয়ার অধিকার আছে। শুক্রবার দিল্লিতে প্রস্তাবিত তিরঙ্গা মিছিলের আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করার পর প্রকাশ রাজ এসব মন্তব্য করেন।

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে সংগঠনটি। প্রকাশ রাজের অভিযোগ, বিক্ষোভকারীদের কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় সরকার বলপ্রয়োগ করছে। সরকারের আলোচনায় বসতে অস্বীকৃতি জানানোর কারণেই তাকে ক্ষমতা থেকে সরানোর দাবি জোরালো হয়েছে। তিনি বলেন, আপনারা আমাদের আলোচনার সুযোগ দিচ্ছেন না, উল্টো শক্তি প্রয়োগ করছেন। আপনারা আমাদের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছেন। শান্তিপূর্ণ বিক্ষোভ ও নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের দাবি নৈরাজ্যের শামিল-এমন ধারণা প্রত্যাখ্যান করে প্রকাশ রাজ বলেন, নাগরিকেরা প্রশ্ন তোলা, প্রতিবাদ করা এবং ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার প্রয়োগ করছেন।

আরও পড়ুন

তিনি বলেন, আমাদের হাতে কোনো অস্ত্র নেই। আমাদের অস্ত্র হলো সংবিধান। আমাদের অস্ত্র হলো প্রতিবাদ করার অধিকার। শুক্রবার তিরঙ্গা মিছিলের আগে বিক্ষোভকারীদের আটকের বিষয়েও প্রশ্ন তোলেন প্রকাশ রাজ। এসময় জাতীয় পতাকা প্রদর্শনে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচারাভিযানের প্রসঙ্গ টানেন তিনি। প্রকাশ রাজ বলেন, আমি মোদিজিকে জিজ্ঞাসা করছি, আপনার ‘হর ঘর তিরঙ্গা’ স্লোগানের কী হলো? এ দেশের তরুণেরা তিরঙ্গা নিয়ে এগিয়ে যেতে চান। বিক্ষোভকারীদের ওপর, এমনকি নারীদের ওপরও পুলিশি সহিংসতার অভিযোগ করেন তিনি। এ বিষয়ে শীতকালীন অধিবেশনে সংসদে সরব হতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান প্রকাশ রাজ। বলেন, নাগরিকেরা রাজপথে শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে সরকার পরিবর্তন হবে গণতান্ত্রিকভাবে : প্রকাশ রাজ

১

সাত বছর পর আজ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি টাইগাররা

২

সাংবাদিক আলিফকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় মামলা

৩

যোগদানের পাঁচদিনের মাথায় পদ হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

৪

আজ শনিবারও চলছে সরকারি অফিস

৫

নদী, জীবন ও সভ্যতার বহমানতা

৬