ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৮ অক্টোবর, ২০২৬ ০৮:৩৮ এএম

মেসির জোড়া গোলে জয় পেল মায়ামি

মেসির জোড়া গোলে জয় পেল মায়ামি

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর ইন্টার মায়ামির আগের ম্যাচে নেমে জয়ে অবদান রেখেছিলেন লিওনেল মেসি। এবার তিনি জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে সরাসরি দলকে নেতৃত্ব দিলেন। মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা তিন মৌসুমে ন্যূনতম ১৫ গোলে অ্যাসিস্ট করলেন বিশ্বকাপজয়ী এই তারকা। মেসিময় ম্যাচে আটালান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।

‎
‎আটালান্টার মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে গিয়েছিল সফরকারী মায়ামি। দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন মহাতারকা জোড়া গোল করে ব্যবধান তিনগুণ করেন। শেষ দিকে পেনাল্টিতে পাওয়া গোলে ব্যবধান কমায় স্বাগতিক আটালান্টা। ম্যাচজুড়ে তাদের ওপর আধিপত্য ছিল ক্রিস্টিয়ান গঞ্জালেসের দলের।
‎
‎পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৩৬ গোল করলেন মেসি। আর চলমান এমএলএসে ২৫তম গোল নিয়ে তিনি সবার শীর্ষে গোল্ডেন বুট জয়ের দৌড়ে আছেন। পাশাপাশি অ্যাসিস্টও করেছেন ১৫টি। এর মধ্য দিয়ে এমএলএসের ইতিহাসে টানা তিন মৌসুমেই ন্যূনতম ১৫টি অ্যাসিস্ট করার কীর্তি গড়লেন মেসি। চলতি মৌসুমে অবশ্য তার সমান অ্যাসিস্ট আছে লস অ্যাঞ্জেলেস এফসিতে খেলা দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিনের।
‎
‎গত মৌসুমে এমএলএসে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। তিনি এবং জোসেফ মার্টিনেজই কেবল লিগের ইতিহাসে দুই মৌসুমে কমপক্ষে ২৫টি গোল করেছেন। সবমিলিয়ে আলবিসেলেস্তে মহাতারকার অবদান রয়েছে ৪০ গোলে। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস এফসি-র হয়ে কার্লোস ভেলার গড়া রেকর্ড (৪৯ গোলে অবদান) থেকে ৯টি কম মেসির। তবে মায়ামি অধিনায়কের হাতে এখনও চার ম্যাচ বাকি।

আরও পড়ুন

‎আটালান্টার বিপক্ষে প্রথমার্ধে একটি গোলে সহায়তার পর, দ্বিতীয়ার্ধে মাত্র ৪ মিনিটের ব্যবধানে দুটি গোল করেন মেসি। ৫৬ ও ৬০তম মিনিটে তিনি চলতি লিগ মৌসুমের ২৪তম ও ২৫তম গোলটি করেন। জেরেমি বার্তেরামে উভয় গোলেই সহায়তা করেন এবং মেসির দ্বিতীয় গোলটির সময় অবদান ছিল লুইস সুয়ারেজেরও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জোড়া গোলে জয় পেল মায়ামি

১

প্যারিসে ব্যাপক লুটপাট চালাচ্ছেন বিক্ষোভকারীরা

২

অন্ধকারে ডুবেছে পুরো শ্রীলঙ্কা

৩

নয় ম্যাচে নয় জয়, ইয়ামালের জাদুতে বার্সার নতুন ইতিহাস

৪

ডি-৮ পুনর্গঠন ও সদস্য দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর প্রস্তাব বাংলাদেশের

৫

৩৩ ওভারেই অলআউট বাংলাদেশ, জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের হার

৬