ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৮ অক্টোবর, ২০২৬ ০২:০৩ এএম

প্যারিসে ব্যাপক লুটপাট চালাচ্ছেন বিক্ষোভকারীরা

প্যারিসে ব্যাপক লুটপাট চালাচ্ছেন বিক্ষোভকারীরা

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে শুরু হওয়া ফ্রান্সের বিক্ষোভ লুটপাট ও ভাঙচুরের দিকে মোড় নিয়েছে। রাজধানী প্যারিসে বিভিন্ন দোকানপাট ভাঙচুর ও সেগুলোতে ঢুকে লুটপাট চালাচ্ছেন বিক্ষোভকারীরা।

সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক অ্যাডলিনা ক্যাম্পবেল প্যারিস থেকে জানিয়েছেন, কিছু বিক্ষোভকারী লুটপাট চালানোর পাশাপাশি গ্লাসের বোতলও ছুড়ছেন। এতে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি বলেছেন, অসংখ্য বিক্ষোভকারী শহরের বাইরে থেকে এসেছেন। তারা এখনো পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত আছেন।

পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হয়ে গেছে যে, বিক্ষোভকারীদের নিজেদের মধ্যেও মারামারি করতে দেখা গেছে। এখন অবস্থা ভালো না হওয়ায় প্যারিসের রাস্তায় বের হওয়া নিরাপদ নয় বলে জানিয়েছেন ক্যাম্পবেল।

আরও পড়ুন

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্যারিসে বেশি লুটপাট করছে তরুণরা। এছাড়া তারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছে।

সিএনএনের এক সাংবাদিক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, তিনি অন্তত একটি দোকানে লুটপাট করতে দেখেছেন। এছাড়া একটি ইলেকট্রিক বাইকেও আগুন দেওয়া হয়েছে। ওই সময় সরু ওই রাস্তায় থাকা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

তিনি আরও জানিয়েছেন, লুটপাটকারীরা তার সামনে একটি খেলনার দোকান লুট করেছে। এরপর তারা সেগুলো বাইরে নিয়ে এসে সবার সামনেই আবার খুলে দেখছে এবং নিজেরাই সেগুলোর ভিডিও করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারিসে ব্যাপক লুটপাট চালাচ্ছেন বিক্ষোভকারীরা

১

অন্ধকারে ডুবেছে পুরো শ্রীলঙ্কা

২

নয় ম্যাচে নয় জয়, ইয়ামালের জাদুতে বার্সার নতুন ইতিহাস

৩

ডি-৮ পুনর্গঠন ও সদস্য দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর প্রস্তাব বাংলাদেশের

৪

৩৩ ওভারেই অলআউট বাংলাদেশ, জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের হার

৫

হালান্ডের জোড়া গোলে সিটির সপ্তম জয়

৬