ভিডিও বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৬ ০৫:৫৭ পিএম

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল খালেক (৫০) নিহত হয়েছেন।  

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালেক জেলার বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে লাখাই উপজেলার মোড়াকরি গ্রাম থেকে মোটরসাইকেলে রওনা হন খালেক।

আরও পড়ুন

অলিপুর এলাকায় এলে একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইমরুল সাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট

২

ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩

৩

সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

৪

বানোয়াট কনটেন্ট দিয়ে হেয় করা বিনোদন নয়, অপরাধ: মেহজাবীন

৫

৫ টাকায় পূজোর বাজার বিদ্যানন্দের বিশাল কার্যক্রম : ডিএসসইসি প্রশাসক

৬