ভিডিও বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৬ ০৫:৩৯ পিএম

সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

সরকারি কেনাকাটা ও দরপত্র প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সব ধরনের সরকারি কাজ, সেবা ও পণ্য সরবরাহের নতুন ও চলমান দরপত্র এবং ক্রয়প্রক্রিয়া বন্ধ থাকবে।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, নতুন বিধিমালা প্রণয়ন সম্পন্ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সব ধরনের কাজ, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত নতুন বা চলমান দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত থাকবে। তবে রাষ্ট্রীয় জরুরি বিষয়ের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।

আরও পড়ুন

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

১

বানোয়াট কনটেন্ট দিয়ে হেয় করা বিনোদন নয়, অপরাধ: মেহজাবীন

২

৫ টাকায় পূজোর বাজার বিদ্যানন্দের বিশাল কার্যক্রম : ডিএসসইসি প্রশাসক

৩

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৪ জেলের কারাদণ্ড

৪

চাঁদপুরে জব্দ ১০ মণ ইলিশ, এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ

৫

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি : সিমেন্টশিল্পে নতুন সম্ভাবনা

৬