ভিডিও বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৬ ০৫:০২ পিএম

চাঁদপুরে জব্দ ১০ মণ ইলিশ, এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ

চাঁদপুরে জব্দ ১০ মণ ইলিশ, এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ

চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ১৬ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় ছয়টি নৌকা, ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ মণ ইলিশ জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নৌপুলিশ জানায়, বুধবার রাতে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মাছ শিকাররত অবস্থায় ওই ১৬ জেলেকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় চাঁদপুর সদর থানায় ছয়টি মামলা করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা অবৈধ কারেন্ট জাল ও নৌকা বিনষ্ট করা হয়েছে। অন্যদিকে, আদালতের অনুমতি নিয়ে জব্দ করা ইলিশ মাছ এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, মা ইলিশের অভয়াশ্রম রক্ষা ও প্রজনন নিশ্চিত করতে মেঘনা নদীতে দিনরাত তিন থেকে চারটি দল টহল দিচ্ছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন সুরক্ষায় নৌপুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনোভাবেই অসাধু জেলেদের নদীতে নামতে দেওয়া হবে না।

নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ শিকার বন্ধ রাখতে নদীতে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে নৌপুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে জব্দ ১০ মণ ইলিশ, এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ

১

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি : সিমেন্টশিল্পে নতুন সম্ভাবনা

২

প্রকৃত শিক্ষায় নজর না দিলে শিক্ষা বিপজ্জনক হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

৩

কোনো ফাইল আটকে নেই, কোনো মামলা থেমে নেই: দুদক

৪

রাশিয়ার তেল শোধনাগারে আরও হামলা চালানো হবে : জেলেনস্কি

৫

মালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের

৬