হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল খালেক (৫০) নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালেক জেলার বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে লাখাই উপজেলার মোড়াকরি গ্রাম থেকে মোটরসাইকেলে রওনা হন খালেক।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইমরুল সাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।