রাজধানীতে ডিএমপির অভিযান ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪২ টি মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৪ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৯২ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, তেজগাঁও বিভাগ ১৯৬ জন, মিরপুর বিভাগ ২৬৩ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৪০ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গ্রেফতার করেছে।
আরও পড়ুনঅভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি দেশীয় ওয়ান শুটারগান, ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, ১টি কলকী, ১৭০ পিস ইয়াবা, ৬১০০ পিস ট্যাপেন্টাডল, ১৪৯ ক্যান বিয়ার, ১টি মোটরসাইকেল, ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট, ১.৫ আনা ওজনের ১টি স্বর্ণের কানের দুল, ৯টি মোবাইল ফোন, নগদ ৩৭ হাজার ৫৮০ টাকা ও ১জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর প্রতিটি থানা এলাকায় অভিযান চালিয়ে অপরাধে যুক্ত ব্যক্তিদের হাতেনাতে গ্রেপ্তার ও এসব আলামত জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







