৩ দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী
তিন দিনের সফরে চীন গেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৪ অক্টোবর) তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হন।
সফরে চীনের তিয়ানজিনে অনুষ্ঠেয় ‘বিশ্ব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন সম্মেলন ২০২৬’-এ অংশ নেবেন শিক্ষামন্ত্রী। এ ছাড়া ‘বিশ্ব বৃত্তিমূলক কলেজ দক্ষতা প্রতিযোগিতা ২০২৬’-এর চূড়ান্ত পর্বে অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা রয়েছে।
সফরকালে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চীনের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মন্ত্রী। এ সময় দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরেরও কথা রয়েছে।
আরও পড়ুনঢাকা ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







