অন্য প্রান্ত আগলে খেলার চেষ্টা করেন তিনে নামা শারমিন আক্তার। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৯৩ বলে ৫০ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন স্বর্ণা আক্তার।
এই দুজন ছাড়া বাংলাদেশের আর কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।
স্পোর্টস ডেস্ক : ব্রিসবেনে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে টাইগ্রেসদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো স্বাগতিকরা। বুধবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে আগে ব্যাট করে ৪৯.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে মাত্র ২২.৪ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকেরা।
টস হেরে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৬ রানে মুর্শিদা খাতুনের উইকেট হারায় তারা। এরপর শারমিন সুলতানা ফেরেন ৬ রান করে। নিগার সুলতানা ৩ রানে আউট হলে ১৮ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
অন্য প্রান্ত আগলে খেলার চেষ্টা করেন তিনে নামা শারমিন আক্তার। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৯৩ বলে ৫০ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন স্বর্ণা আক্তার।
এই দুজন ছাড়া বাংলাদেশের আর কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল মেগান শুট। ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে চার উইকেট নেন এই পেসার। অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যাশলি গার্ডনার নেন দুটি করে উইকেট।
আরও পড়ুন১৭৩ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া।
চতুর্থ উইকেটে ১০৪ বলে ১২৭ রানের অবিচ্ছিন জুটিতে জয় নিশ্চিত করেন এলিসা পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড। পেরি ৬৪ বলে ৬৫ আর সাদারল্যান্ড ৫২ বলে ৭৪ রানে অপরাজিত ছিলেন।
ম্যাচ ও সিরিজসেরা মেগান শুট। এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া।
মন্তব্য করুন