ভিডিও বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৬ ১২:৪৩ এএম

‘২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ’

‘২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ’

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে বর্তমান সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দ্রুত উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে হেলমেটের মান হালনাগাদ, গতিসীমা কার্যকর করা, দুর্ঘটনার পর চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করা, 

আন্ডারপাস নির্মাণ, মহাসড়কে বামদিকের লেন তৈরি এবং সড়ক নিরাপত্তা-সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার উন্নয়নসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন

‘বাংলাদেশে সড়ক নিরাপত্তা উন্নয়নে সরকারের অঙ্গীকার’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রাম ও রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ।

মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বিশ্বব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে।

তিনি বলেন, শুধু নির্দিষ্ট কোনো দিবসকে ঘিরে কর্মসূচি পালন করলে চলবে না, সারা বছর সড়ক নিরাপত্তায় কার্যকর উদ্যোগ নিতে হবে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অর্ধেকে নামিয়ে আনতে সরকার, বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ’

১

কুমিল্লায় জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

২

এক মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত হলো রাঙামাটির ঝুলন্ত সেতু

৩

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

৪

দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত কৃষক

৫

নওগাঁর পোরশায় তিন মাদক কারবারি গ্রেফতার

৬