যত ঝড়ই আসুক পরিবারের বড় ছেলেদের পালানোর সুযোগ নেই: তৌসিফ
বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। বৈচিত্র্যময় অভিনয়শৈলী আর সাবলীল অভিনয়ের মাধ্যমে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। রোমান্টিক, কমেডি কিংবা ইমোশনাল— সব চরিত্রে তার মুন্সিয়ানা দর্শক মহলে প্রশংসিত হয়েছে।
তবে অভিনয়ের বাইরে বাস্তব জীবনে তিনি একজন দায়িত্বশীল মানুষ। পরিবারের ছাঁয়া হয়ে থাকতে হয় তাঁকে। কেননা দুই ভাইয়ের মধ্যে তিনিই বড় সন্তান। সম্প্রতি সামাজিক মাধ্যমে পরিবারের বড় সন্তানদের না বলা কষ্ট, ত্যাগ ও দায়িত্ববোধ নিয়ে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তৌসিফ।
তিনি লিখেছেন, ‘পরিবারের বড় ছেলে হওয়া মানে, নিজের ইচ্ছেগুলোর আগে পরিবারের প্রয়োজনগুলোকে রাখতে শেখা। নিজের ক্লান্তি লুকিয়ে সবার ভরসা হয়ে দাঁড়ানো, হাজারটা দুশ্চিন্তার মাঝেও মুখে হাসি রাখা। কারণ সে জানে, তার থেমে যাওয়া মানে আরও কয়েকটা মানুষের স্বপ্ন থেমে যাওয়া।’
আরও পড়ুনতিনি আরও যোগ করেন, ‘বড় ছেলেরা হারতে পারে, ভেঙে পড়তে পারে, কিন্তু দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার সুযোগ তাদের নেই। যত ঝড়ই আসুক, তাদের চলতেই হয়। কারণ তাদের লড়াইটা শুধু নিজের জন্য নয়, পুরো পরিবারের জন্য।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1791973260.jpg)




