ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:২২ পিএম

সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে ‘মহব্বত’

সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে ‘মহব্বত’

বিনোদন ডেস্ক : ‘প্রিয়তমা’, ‘রাজকুমারে’র পর ‘মহব্বত’ দিয়ে ফিরেছেন শাকিব খান-হিমেল আশরাফ। খবরটি চাউর হয়েছে অনেক দিন। এবার জানা গেল ‘মহব্বত’-এর গল্প লিখেছেন চলচ্চিত্র সমালোচক আরএনআর তথা রাশেদুজ্জামান রাকিব।

সামাজিক মাধ্যমে ঘোষণাটি হিমেল আশরাফ নিজেই দিয়েছেন। নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছে। যেখানে ‘মহব্বত’-এর পোস্টারে দেখা যাচ্ছে আরএনআরকে। অফিসিয়াল ইন্ট্রোড়োডিউসিংয়ে জানানো হয়েছে, ‘মহব্বত’-এর গল্প লেখক আরএনআর।

ক্যাপশনে হিমেল লিখেছেন, ‘সিনেমাকে এতদিন দেখেছেন গভীর বিশ্লেষণের চোখে, এবার সেই ভালোবাসাই রূপ নেবে গল্পের পাতায়।’ আরও জানানো হয়েছে ছবিটির মাধ্যমে চিত্রনাট্যকার হিসেবে অভিষেক ঘটছে রাকিবের।

আরও পড়ুন

দিন পনেরো আগে প্রকাশ্যে আসে ‘মহব্বত’-এর পোস্টার। যেখানে শাকিবের হাতে দেখা গেছে একটি বন্দুক এবং তার ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছেন এক নারী। তবে পোস্টারে শাকিব ও তার সহশিল্পীর মুখ স্পষ্টভাবে দেখানো হয়নি। পোস্টারটি কৌতূহল আরও বাড়িয়েছিল দর্শকদের।

সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ভার্সেটাইল মিডিয়া’ থেকেই নির্মিত হয়েছে শাকিব-হিমেল জুটির ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে ‘মহব্বত’

১

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে নৌকাসহ দুই জেলে অপহরণ

২

আন্দোলনে দমন-পীড়নের পর মোদী বললেন ভারত ‘গণতন্ত্রের জননী’

৩

নোয়াখালীতে চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

৪

প্রশ্নফাঁসের পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

৫

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

৬