ভিডিও বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৬:৫৪ পিএম

অভিনেতা সমু চৌধুরীকে লাঠিপেটা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীকে লাঠিপেটা করে রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে যশোর শহরের নলডাঙ্গা রোডে অভিনেতার নিজ বাড়ির সামনে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
 
জানা গেছে, ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।

 
ভুক্তভোগী অভিনেতা সমু চৌধুরী জানান, তার বাড়ির সামনে ময়লা-আবর্জনা ফেলা নিয়ে স্থানীয় দুই ব্যক্তির সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে ওই দুই ব্যক্তি চড়াও হয়ে লাঠি দিয়ে তাকে পিটিয়ে রক্তাক্ত করেন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন।
 
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, দুপুর ১২টা ৪০ মিনিটে মাথায় কাটা জখম নিয়ে সমু চৌধুরী হাসপাতালে আসেন। তার ক্ষতে কয়েকটি সেলাই দেয়া হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে গেছেন।
 
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা হচ্ছে। জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। পুলিশ অভিযানে রয়েছে, শিগগিরই তাদের গ্রেফতার করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে আরও দুই তেলবাহী জাহাজে আগুন

১

নাটোরের বাগাতিপাড়ায় টিনেরচাল কেটে সুপার শপে চুরি

২

জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, বাসে আগুন

৩

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে উদ্যোগ নেবে সরকার

৪

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় রিয়ালের

৫

আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

৬