ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৬ ১২:২৯ পিএম

সৌদির রাষ্ট্রীয় বড় তেল কোম্পানিতে হামলা

সৌদির রাষ্ট্রীয় বড় তেল কোম্পানিতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মঙ্গলবারের এ হামলায় আগুন ধরে গেলেও কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।

জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হামলার কারণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হয়। এতে কোনো প্রাণহানি বা কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার সৌদি আরবের তেল স্থাপনাগুলোর আশপাশে থাকা কর্মী ও বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সতর্কতা দেয় হুথিরা। গোষ্ঠীটি এসব স্থাপনাকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ বলে উল্লেখ করে।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানায় ইয়েমেন অয়েল কোম্পানির আল-সাবাহ কেন্দ্রীয় স্টেশন থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেয়। এর প্রতিক্রিয়ায় হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, সানায় যেকোনো হামলার জবাবে সৌদি রাজধানী রিয়াদে ‘কঠোর ও যন্ত্রণাদায়ক’ পাল্টা আঘাত হানা হবে।

আরও পড়ুন

এদিকে রিয়াদ অভিমুখে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরব। এসপিএর বরাতে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জানান, প্রতিহত করা দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হয়েছেন এবং ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম বাড়ানোর উদ্দেশ্যে সৌদি আরবের অবকাঠামোয় হামলা জোরদার করছে হুতিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির রাষ্ট্রীয় বড় তেল কোম্পানিতে হামলা

১

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২

চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় বার্সেলোনার

৩

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

৪

ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান নয়, চাই স্থায়ী ব্যবস্থা

৫

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে ৪ বিষয়ে মাস্টার্স ফাইনাল কোর্সের অধিভুক্তি 

৬