পূজা উদ্বোধনে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা
দক্ষিণ কলকাতার কালীঘাটে নিজের বাসভবনসংলগ্ন এলাকায় মিলন সঙ্ঘের পূজা উদ্বোধনে যাওয়ার সময় কঠোর জেড-প্লাস নিরাপত্তার বলয় ভেদ করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে হেঁটে মণ্ডপে যাওয়ার সময় জনাকীর্ণ ভিড়ের মধ্যে হঠাৎ এস এন ব্যানার্জি রোডের বাসিন্দা এক মহিলা অতিদ্রুত তার অত্যন্ত কাছে পৌঁছে যান এবং তাকে শারীরিক ভাবে আক্রমণ ও ঘুষি মারার চেষ্টা করার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
ঘটনাস্থলে চরম উত্তেজনার সৃষ্টি হলে মুহূর্তের মধ্যে নিরাপত্তারক্ষীরা ওই নারীকে ধরে ফেলেন পরে কালীঘাট থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।
আরও পড়ুনপুলিশ ও প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক অনুমান অভিযুক্ত মহিলা অপ্রকৃতিস্থ বা মানসিক ভারসাম্যহীন অবস্থায় থাকতে পারেন, তবুও ভিভিআইপি নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে এমন নজিরবিহীন নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1791888635.jpg)
_medium_1791888430.jpg)
_medium_1791887349.jpg)
_medium_1791886339.jpg)
_medium_1791880769.jpg)
_medium_1791879971.jpg)


