চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে মো. আজিম (৩৫) নামে একজন যাত্রী নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের ১নং ওয়ার্ডের টোকনা গ্রামের মো. হাসানের ছেলে। আজিম তুলা ব্যবসায়ী ছিলেন।
জানা গেছে, আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ছত্রাজিতপুর বাজার এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া অটোরিকশার সাথে ট্রাকের সংঘর্ষ ঘটে। এসময় অটোরিকশাযাত্রী আজিম ঘটনাস্থলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনশিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, ঘটনার পর ট্রাকটিকে আটক করা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







