ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৬ ০৬:০১ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে পরিত্যক্ত ব্যাগে দেশীয় অস্ত্র এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে পরিত্যক্ত ব্যাগে দেশীয় অস্ত্র এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে দেশীয় তৈরি একটি এলজি (লোকাল গান) ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ বুধবার (১৪ অক্টোবর) এসআরবি-৭ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ফরহাদাবাদ এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের নতুন ব্রিজ-সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

এসআরবি-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের পাশে এক ব্যক্তির অবৈধ অস্ত্র নিয়ে অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালায় এসআরবির একটি দল। এ সময় ওই ব্যক্তি সাদা রঙের একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যান।

আরও পড়ুন

পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে দুটি গাছের গুঁড়ির মাঝখানে ব্যাগটি পাওয়া যায়। ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড লাল রঙের কার্তুজ জব্দ করা হয়।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, জব্দ করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সেগুলো হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের হাটহাজারীতে পরিত্যক্ত ব্যাগে দেশীয় অস্ত্র এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার

১

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পরিকল্পনা প্রতিমন্ত্রী

২

প্রন পাস্তা তৈরির রেসিপি জেনে নিন

৩

আইপিডিসি ফাইন্যান্সে এক্সিকিউটিভ নিয়োগ, কর্মস্থল ঢাকা

৪

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে ১২ কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

৫

ফরিদপুরে অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন ঘর উপহার

৬