ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:৩২ পিএম

জামালপুরে জীবন্ত শালিকের কাঁচা মাংস খাওয়ার ভিডিও ভাইরাল, আটক এক

জামালপুরে জীবন্ত শালিকের কাঁচা মাংস খাওয়ার ভিডিও ভাইরাল, আটক এক

জামালপুরের মাদারগঞ্জে মাত্র ৫০০ টাকার বাজির জেরে একটি জীবন্ত শালিক পাখি ছিঁড়ে কাঁচা মাংস খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত সাবদুল্লাকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি মধ্যপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মাদারগঞ্জ উপজেলার কড়ইকান্দি বাজারে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, সাবদুল্লা নামের এক ব্যক্তি লোকজনের সামনেই একটি জীবন্ত পাখির শরীর থেকে চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাচ্ছেন। এ সময় ৫০০ টাকার বাজি নিয়ে তাকে কথা বলতেও শোনা যায়।

ভিডিওটি প্রথমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন

বিনোদনের নামে জীবন্ত প্রাণীর ওপর এমন নিষ্ঠুর আচরণে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ অভিযুক্তকে নিজ বাড়ি থেকে আটক করেছে। বন্য প্রাণী অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে এসে পুরো ঘটনা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ঘটনায় মামলার বিষয়টি আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে জীবন্ত শালিকের কাঁচা মাংস খাওয়ার ভিডিও ভাইরাল, আটক এক

১

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

২

সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে ‘মহব্বত’

৩

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে নৌকাসহ দুই জেলে অপহরণ

৪

আন্দোলনে দমন-পীড়নের পর মোদী বললেন ভারত ‘গণতন্ত্রের জননী’

৫

নোয়াখালীতে চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

৬