ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ১২:৪২ পিএম

সকালে হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

সকালে হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

মফস্বল ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে সকালে হাঁটতে বেরিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হরিপুর জামে মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) এবং তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানান, প্রতিদিনের মতো ভোরে শরীরচর্চার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন নজরুল ইসলাম ও ঝরনা বেগম দম্পতি। হরিপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে ধাক্কা দেয় তাদের। এরপর তারা মহাসড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। পরে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ওসি প্রেমলাল দাস বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মহাসড়কে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালে হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১

বাংলাদেশের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়াতে পারে ১০.৯ শতাংশে

২

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী

৩

 বিশ্ববাজারে কমল তেলের দাম

৪

দেশের বাজারে কমলো সোনা-রুপার দাম

৫

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৭৬

৬