ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ১১:০৩ এএম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৭৬

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৭৬

‎রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক উদ্ধারের ঘটনায় নগরীর বিভিন্ন থানায় মোট ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
‎
‎আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও বিশেষায়িত ইউনিট আলাদা অভিযান চালিয়ে আসামি গ্রেপ্তার করে। এর মধ্যে মিরপুর বিভাগ সর্বোচ্চ ১১৬ জন এবং তেজগাঁও বিভাগ ৭৫ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া মতিঝিল বিভাগে ৭০ জন, লালবাগ বিভাগে ৬৫ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, গুলশান বিভাগে ৩৫ জন, রমনা ও উত্তরা বিভাগে ২৬ জন করে, গোয়েন্দা পুলিশ (ডিবি) দুই জন এবং সিটিটিসি বিভাগ থেকে এক জনকে গ্রেপ্তার করা হয়।
‎
‎অভিযান পরিচালনাকালে পুলিশ সদস্যরা বিপুল মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করে। এর মধ্যে রয়েছে তিন হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ এবং তিন বোতল বিদেশি মদ। মাদক ছাড়া অন্যান্য আলামতের মধ্যে দুটি মোটরসাইকেল, দুটি ব্যাগ, সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সাথে অভিযানকালে এক জন ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।
‎
‎ডিএমপি জানায়, রাজধানীর প্রতিটি থানা এলাকায় অভিযান চালিয়ে অপরাধে যুক্ত ব্যক্তিদের হাতেনাতে গ্রেপ্তার ও এসব আলামত জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৭৬

১

আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

২

নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস

৩

ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

৪

১২ ঘন্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

৫

৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, কাজ করছে ১০ ইউনিট

৬