দেশের বাজারে কমলো সোনা-রুপার দাম
তেজাবি সোনা-রুপার দাম কমায় দেশের বাজারে সোনা-রুপার দাম কমানো হয়েছে।
সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা ৫২ হাজার ৭৯৮ টাকা।
এদিকে সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ১১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৫৯ টাকা কমিয়ে ২ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করা হয়।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২৩ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬০ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৬৩ দফা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_original_1790485455_original_1790657512_medium_1791809174.jpg)







