ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ অক্টোবর, ২০২৬ ১১:৩৬ পিএম

বগুড়ার সোনাতলায় নৌকা বাইচ দেখতে নারী-পুরুষের উপচে পড়া ভিড়

বগুড়ার সোনাতলায় নৌকা বাইচ দেখতে নারী-পুরুষের উপচে পড়া ভিড়

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলা উপজেলার সোনাকানিয়ায় বাঙালি নদীতে নৌকা বাইচকে ঘিরে ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আজ সোমবার (১২ অক্টোবর) ঐতিহ্যবাহী এ বাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন নানা বয়সী মানুষ। ঢাক-ঢোল, করতালি আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে নদী তীরের পরিবেশ। নৌকা বাইচকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর আবহ। এমনকি নৌকা বাইচকে কেন্দ্র করে মেলা বসে।

২ দিনব্যাপী নৌকা বাইচ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার সোনাকানিয়ায় নদীর দু’ধারে প্রায় ৩-৪ কিলোমিটার এলাকা জুড়ে হাজার হাজার বিভিন্ন বয়সী নারী-পুরুষ দুপুরের পর থেকে অটো, সিএনজি, মোটর সাইকেল, ভ্যানগাড়িযোগে ওই নদীর তীরে ভীড় করতে দেখা গেছে। নৌকা বাইচকে কেন্দ্র করে মেলা বসেছে। ওই মেলায় হরেক রকমের দোকানীরা তাদের পসরা সাজিয়ে বেচা-কেনা করে।

নৌকা বাইচ বাংলার লোকজ সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের অন্যতম আকর্ষণীয় আয়োজন। সারিবদ্ধভাবে দাঁড় টেনে দ্রুতগতিতে নৌকা চালানোর দৃশ্য দর্শকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উত্তেজনা সৃষ্টি করে। সোনাকানিয়ার বাঙালি নদীতে নৌকা বাইচ দেখতে আসা মানুষের ভিড়েও সেই ঐতিহ্যের প্রতিফলন ঘটে।

প্রতিযোগিতায় মোট ৪টি নৌকা অংশ নেয়। অংশ নেওয়া নৌকাগুলো নদীর বুকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের উচ্ছ্বাস বাড়তে থাকে। মাঝিদের ছন্দময় দাঁড় টানা, নৌকার গতি এবং জয়ী হওয়ার প্রতিদ্বন্দ্বিতা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। পছন্দের নৌকাকে উৎসাহ দিতে দর্শকেরা করতালি ও উল্লাসে মেতে ওঠেন।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও অনেক মানুষ নৌকা বাইচ দেখতে আসেন। শিশু-কিশোর, তরুণ, নারী ও বয়স্কদের উপস্থিতিতে নদীর দুই পাড় যেন মিলনমেলায় পরিণত হয়। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এ ঐতিহ্যবাহী খেলা উপভোগ করেন।

কেউ কেউ স্মৃতি ধরে রাখতে মুঠোফোনে প্রতিযোগিতার ছবি ও ভিডিও ধারণ করেন। এ বিষয়ে আয়োজক কমিটির সভাপতি এড. জাহিদুল ইসলাম মুন্নু বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা দিয়ে দর্শকদের একটু হলে মনের খোড়াক মেটানো সম্ভব হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় নৌকা বাইচ দেখতে নারী-পুরুষের উপচে পড়া ভিড়

১

ঠাকুরগাঁওয়ে কাজ হারাচ্ছেন স্বর্ণকারেরা পেশা বদলাচ্ছেন অনেকে

২

বগুড়ায় গাড়ির কালো ধোঁয়া ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

৩

জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

৪

বগুড়ার আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ঘুষ নেয়ায় তোলপাড়

৫

কুড়িগ্রামে মাটির নিচে লুকানো চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ১

৬