ভিডিও শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৬ ০২:১৪ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ : আটক তিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ : আটক তিন

রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা হওয়ার পর সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে আগারগাঁও লিংক রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্যটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে। ঘটনার পর দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করে পুলিশ। তারা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে গেছেন বলে তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন

পুলিশ জানায়, ঘটনার সময় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করে। এসময় তারা আশপাশ পর্যবেক্ষণ করে দুটি ককটেল নিক্ষেপ করে চলে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ : আটক তিন

১

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হচ্ছেন কেটি জাকারাইয়া

২

মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩

বিশ্বকাপে বেশি বিদ্বেষের শিকার আর্জেন্টিনা

৪

সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বউ-শাশুড়িকে চাপা দিলো যাত্রীবাহী বাস 

৫

দিল্লিতে সিজেপি’র বিক্ষোভ ঠেকাতে কঠোর অবস্থানে মোদি সরকার

৬