ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৬ ০৩:৫০ পিএম

চট্টগ্রামে লেগুনার ধাক্কায় ৮ বছরের শিশুর মৃত্যু, আহত আরও ৩ জন

চট্টগ্রামে লেগুনার ধাক্কায় ৮ বছরের শিশুর মৃত্যু, আহত আরও ৩ জন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পারাপারের সময় লেগুনার ধাক্কায় তাসপিয়া (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় লেগুনাটি উল্টে গিয়ে আরও তিনজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার গৈড়লারটেক এলাকায় একটি গ্যাস পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসপিয়া বাঁশখালী উপজেলার আবু হানিফের মেয়ে। আবু হানিফ পেশায় দিনমজুর। স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসে তিনি গৈড়লারটেক এলাকায় ভাড়া বাসায় থাকছিলেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে চট্টগ্রাম নগরী থেকে পটিয়াগামী একটি যাত্রীবাহী লেগুনা গৈড়লারটেক এলাকায় পৌঁছালে মহাসড়ক পারাপারের সময় তাসপিয়াকে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি উল্টে যায়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ সময় লেগুনায় থাকা আরও তিনজন আহত হন।

আরও পড়ুন

আহত ব্যক্তিরা হলেন— পটিয়ার কেলিশহর ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে মো. ইকবাল (৩০), পটিয়া সদরের মৃত মোজাহের মিয়ার ছেলে মো. হাবিব (৪৫) এবং আহমদ রহমানের ছেলে আজগর আলী (১৭)। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কৃষ্ণা সরকার সেতু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু তাসপিয়ার মৃত্যু হয়। বাকি তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ সদস্য আবদুল বারেককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একটি শিশু মারা গেছে বলে তিনি শুনেছেন। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে লেগুনার ধাক্কায় ৮ বছরের শিশুর মৃত্যু, আহত আরও ৩ জন

১

ইয়েমেন থেকে হুথি গোষ্ঠীকে নির্মূল করাই আমাদের মূল লক্ষ্য: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

২

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু

৩

দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে

৪

টিকিট কালোবাজারি বন্ধে প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের ক্ষমতা চাইলেন মাহবুব কবীর মিলন

৫

রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ৩; ফ্লাইট বাতিল

৬