ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৬ ০৩:৩১ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ শ্রমিক। 

আজ শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের মেসার্স মায়ের দোয়া ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন- উপজেলার চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (৬০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইটভাটায় কাজ করার সময় হঠাৎ কিলন বা চিমনির পাশের একটি দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই ২ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও ২ শ্রমিক।

আরও পড়ুন

আহত ব্যক্তিরা হলেন লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া ও হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ময়নাতদন্ত শেষে নিহত শ্রমিকদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় চরপুমদি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ

১

বগুড়ায় মাটিডালিতে চুরি হওয়া  স্মারক যুদ্ধবিমানের পাখার অংশ উদ্ধার হয়নি এখনো

২

বগুড়ার সাতমাথায় মাতলামি, কিংখানসহ গ্রেফতার ৪

৩

কপ-৩১ সম্মেলন শেষে তুরস্ক থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

মগবাজারে ১৮ বছর বয়সী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৫

বগুড়ার ধুনটে জমির পাকা ধান কেটে নেয়ার অভিযোগ, অবরুদ্ধ কৃষক পরিবার

৬