শনিবার টানা ১০ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
জরুরি নির্মাণকাজের জন্য আগামী শনিবার (১০ অক্টোবর) বগুড়ার বেশ কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নেসকোর বগুড়া বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরাবাদ সেনানিবাস-সংলগ্ন সাসেক প্রকল্পের আওতায় ফুটওভার ব্রিজ নির্মাণকাজের জন্য ৩৩ কেভি রহমাননগর ও ৩৩ কেভি বনানী ফিডার বন্ধ রাখা হবে। এ কারণে ওই দুই ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুননির্ধারিত সময়ের মধ্যে জরুরি নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছে নেসকো কর্তৃপক্ষ।
সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1791470639.jpg)




_medium_1791464337.jpg)