শিরোপা পুনরুদ্ধারের লড়াই, যুব এশিয়া কাপের সূচি প্রকাশ
এশিয়ার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে যুব এশিয়া কাপে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টুর্নামেন্টের সূচি প্রকাশের পর জানা গেছে, আগামী ৫ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবে বাংলাদেশ।
ওমানে বসবে যুব এশিয়া কাপের ১৩তম আসর। ওয়ানডে সংস্করণের প্রতিযোগিতাটি শুরু হবে ৫ নভেম্বর, আর শিরোপার লড়াইয়ের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।
এবারের আসরে অংশ নিচ্ছে আটটি দল। তাদের ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। ‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া।
বাংলাদেশের শুরুটা হবে আফগানিস্তানের বিপক্ষে। ৫ নভেম্বর প্রথম ম্যাচ খেলার পর দুই দিন বিরতি দিয়ে ৭ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে যুব টাইগাররা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ৯ নভেম্বর, প্রতিপক্ষ মালয়েশিয়া।
আরও পড়ুনগ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের দুটি ম্যাচ। সেখান থেকে জয়ী দুই দল ১৪ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে।
যুব এশিয়া কাপে বাংলাদেশের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। দুইবারের চ্যাম্পিয়ন দলটি সর্বশেষ আসরে সেমিফাইনাল পর্যন্ত উঠলেও পাকিস্তানের কাছে হেরে বিদায় নেয়। এবার সেই হতাশা পেছনে ফেলে আবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই ওমানে পা রাখবে বাংলাদেশের তরুণরা।
প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষ আফগানিস্তান। এরপর শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের লড়াই। ফলে শুরু থেকেই প্রতিটি ম্যাচে জয় তুলে নিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করাই থাকবে বাংলাদেশের প্রধান লক্ষ্য।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1791452791.jpg)
_medium_1791451482.jpg)
_medium_1791446278.jpg)
_medium_1791445299.jpg)
_medium_1791443752.jpg)
_medium_1791442756.jpg)
_medium_1791465736.jpg)
