ভিডিও বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৬ ০১:৩০ এএম

নারায়ণগঞ্জে স্টিল মিলে আগুন, দগ্ধ ৪

নারায়ণগঞ্জে স্টিল মিলে আগুন, দগ্ধ ৪, সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বরপা প্রিমিয়ার স্টিল মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধরা হলেন—সজীব সরকার (৩২), মো. রুবেল আহমেদ (২৮), মো. নাজমুল (৩৩) ও মো. আবির হোসেন (১৯)।

আরও পড়ুন

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, রূপগঞ্জের একটি স্টিল কারখানায় আগুনের ঘটনায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে সজীব সরকার ৭০ শতাংশ, রুবেল আহমেদ ২৫ শতাংশ, নাজমুল ২০ শতাংশ এবং আবির হোসেন ১০ শতাংশ দগ্ধ হয়েছেন।

তিনি আরও জানান, চারজনেরই আগুনে পোড়ার ক্ষত রয়েছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে স্টিল মিলে আগুন, দগ্ধ ৪

১

আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে শ্রদ্ধা জানালেন রোনালদো

২

লেবাননের হিজবুল্লাহকে ২ হাজার ৪৬৩ কোটি টাকা সহায়তা দিল ইরান

৩

বাস্তবেও মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’

৪

ইউয়েফার নতুন শাস্তির শঙ্কায় ম্যান সিটি

৫

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

৬