ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ অক্টোবর, ২০২৬ ১১:১৮ পিএম

নীলফামারীর ডিমলায় আগাম চাষবাদে বদলে যাচ্ছে কৃষিচিত্র : একই জমিতে আমন-বোরো শীতকালীন সবজি

নীলফামারীর ডিমলায় আগাম চাষবাদে বদলে যাচ্ছে কৃষিচিত্র : একই জমিতে আমন-বোরো শীতকালীন সবজি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : দেশের উত্তরের সীমান্তঘেঁষা নীলফামারীর ডিমলায় মাঠজুড়ে এখন সোনালি আমনের সমারোহ। কোথাও কাস্তের ঝনঝন শব্দে কাটা হচ্ছে আগাম জাতের ধান, কোথাও চলছে মাড়াই ও ঘরে তোলার ব্যস্ততা। নতুন ধানের ঘ্রাণে কৃষকের ঘরে উৎসবের আমেজের পাশাপাশি শুরু হয়েছে পরবর্তী ফসলের প্রস্তুতি। আগাম আমন কাটার পর একই জমিতে সরিষা, আলু, শীতকালীন সবজি এবং পরে বোরো ধান চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আগাম আমন কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। ধান কাটার পরপরই জমি প্রস্তুত করা হচ্ছে পরবর্তী ফসলের জন্য। ফলে যে জমিতে আগে বছরে দু’টি ফসল হতো, সেখানে এখন তিনটি ফসল উৎপাদনের সুযোগ তৈরি হচ্ছে।

কৃষকেরা জানান, সাধারণত আমন কাটার মৌসুম শুরু হয় নভেম্বরের দিকে। তবে আগাম জাতের ধান প্রায় একমাস আগে ঘরে তোলা যায়। এতে জমি দীর্ঘদিন পতিত পড়ে থাকে না। দ্রুত জমি প্রস্তুত করে ফুলকপি, গাজর, বেগুন, ধনিয়াপাতা, সরিষা, আলু ও ভুট্টাসহ বিভিন্ন ফসল আবাদ করা সম্ভব হয়। এসব ফসল কাটার পর আবার বোরো চাষ করা যায়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি খরিপ-২ মৌসুমে ডিমলায় ২১ হাজার ২৪১ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৪ হাজার ৫শ’ হেক্টর জমিতে আগাম আমন আবাদ হয়েছে। উল্লেখযোগ্য জাতের মধ্যে রয়েছে ব্রি ধান-৭৫, ব্রি ধান-৯৩ ও বিনা ধান-১৭। গতকাল বুধবার পর্যন্ত প্রায় ৪৫ হেক্টর জমির আগাম আমন কাটা হয়েছে।

আরও পড়ুন

ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না বলেন, আগাম আমন কাটার পর জমিতে সরিষা ও অন্যান্য শীতকালীন ফসল আবাদে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে। বিশেষ করে সরিষার আবাদ বাড়লে কৃষকের বাড়তি আয় হবে এবং দেশের ভোজ্যতেলের ঘাটতি পূরণে ভূমিকা রাখবে।

কৃষি বিভাগের মতে, আগাম আমন, শীতকালীন ফসল ও বোরোর ধারাবাহিক আবাদে একই জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে। এতে বাড়ছে কৃষকের আয়, কর্মসংস্থান ও খাদ্য উৎপাদন। আগাম আমনের হাত ধরে দুই ফসলি জমি তিন ফসলি হওয়ায় বদলে যাচ্ছে ডিমলার আগেকার কৃষির চেনা চিত্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর ডিমলায় আগাম চাষবাদে বদলে যাচ্ছে কৃষিচিত্র : একই জমিতে আমন-বোরো শীতকালীন সবজি

১

রামেবি উপাচার্যকে জোর করে পদত্যাগ করানোর অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

২

৩৭ জনকে নিয়োগ দেবে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়

৩

দিনাজপুরের বীরগঞ্জে ধানক্ষেতে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

৪

শিক্ষক-কর্মচারী নেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

৫

সিরাজগঞ্জের মাদক কারবারির যাবজ্জীবন

৬