চাঁপাইনবাবগঞ্জে পদ্মার খাড়িতে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীর একটি খাড়িতে গোসলে নেমে আনিকা খাতুন(১২) নামে এক শিক্ষর্থী নিখোঁজ হয়েছে। সে নারায়ণপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জোহরপুর বেলপাড়া গ্রামের আনিকুল ইসলামের মেয়ে এবং জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা ২টায় বাড়ির অদূরে ওই খাড়ির ঘাটে কাপড় কাঁচা ও গোসলের জন্য যায় আনিকা। কাপড় কাঁচা শেষে গোসলে নামার পর সে পানিতে ডুবে নিখোঁজ হয়। স্বজনরা খোঁজখুঁজি করে আনিকার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বলেন, ঘটনার খবর পেয়ে রাজশাহী থেকে ডুবুরিদল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টায় উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। তবে রাত ৮টা পর্যন্ত মেয়েটির কোন খোঁজ মেলে নি।
আরও পড়ুনসংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ও ইউপি সদস্য মো. রবু বলেন, আনিকা একাই পদ্মা নদীর খাঁড়ির ওই ঘাটে গোসলের জন্য গেছে বলে জানা গেছে। পরে ঘাটে তার খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
মন্তব্য করুন







