ভিডিও বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৬ ১২:০৭ এএম

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, সংগৃহীত ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী মুহাম্মদ আনিস মাত্তা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুন

এ সময় ভবিষ্যতে পারস্পরিক কল্যাণে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার উপমন্ত্রী আনিস মাত্তা ৫ থেকে ৯ অক্টোবর সরকারি সফরে বাংলাদেশে অবস্থান করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১

সিরাজগঞ্জ শহরে তীব্র যানজট চরম দুর্ভোগে পথচারীরা 

২

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার খাড়িতে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

৩

পঞ্চগড়ে দ্বিতীয় করতোয়া সেতু প্রকল্প একনেকে অনুমোদন

৪

নীলফামারীর ডিমলায় আগাম চাষবাদে বদলে যাচ্ছে কৃষিচিত্র : একই জমিতে আমন-বোরো শীতকালীন সবজি

৫

রামেবি উপাচার্যকে জোর করে পদত্যাগ করানোর অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

৬