দুর্গাপূজায় আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা নেই : প্রতিমন্ত্রী টুকু
যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের দেশে আসার আর কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয় সংক্রান্ত বিশেষ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজায় কোন হুমকি নেই, সুষ্ঠু ও সুন্দরভাবে সনাতন ধর্মাবলম্বরা তাদের পূজা উৎযাপন করবে। কোন প্রকার আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা নেই।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, এখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল বিভাগের প্রতিনিধিরা রয়েছেন। আমরা তাদেরকে দিকনির্দেশনা দিয়ে রেখেছি, কোনভাবেই যেন আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে।
আরও পড়ুনসাম্প্রদায়িক বিষয়ের উপরে আমাদের নজর থাকবে, তাই তিনি দাঙ্গা হাঙ্গামা থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম, ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান, মো. সালাউদ্দিন বাবু, সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম, আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সাভার হাইওয়ে থানার প্রতিনিধিসহ স্থানীয় পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ এবং সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1791373747.jpg)


