অস্কারজয়ী হলিউড অভিনেত্রী ইভা মেরি সেইন্ট মারা গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বার্ধক্যজনিত কারণে লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে তার মৃত্যু হয় তার।
অস্কারজয়ী অভিনেত্রী ইভা মারা গেছেন
১৯৫৪ সালে পরিচালক এলিয়া কাজান-এর অপরাধভিত্তিক সিনেমা ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় ইভা মেরি সেইন্টের। এতে মার্লন ব্র্যান্ডোর বিপরীতে এডি ডয়েলের চরিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন তিনি। এরপর ১৯৫৯ সালে তার ক্যারিয়ারে আসে আরেক মাইলফলক। কিংবদন্তি নির্মাতা আলফ্রেড হিচকক-এর ‘নর্থ বাই নর্থওয়েস্ট’ সিনেমায় ক্যারি গ্রান্টের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর পল নিউম্যান-এর সঙ্গে ‘এক্সোডাস’ এবং ওয়ারেন বিটির সঙ্গে ‘অল ফল ডাউন’-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি।
একসময় অভিনয় থেকে দূরে সরে পরিবারকে সময় দেন। পরিচালক জেফ্রি হেইডেন-এর সঙ্গে তার দাম্পত্য জীবন স্থায়ী হয়েছিল ৬৫ বছর।
দীর্ঘ বিরতির পর ২০০৬ সালে আবার বড় পর্দায় ফেরেন সেইন্ট। ‘সুপারম্যান রিটার্নস’ সিনেমায় সুপারম্যানের দত্তক মায়ের চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও পরিচিত হন তিনি। পরবর্তী সময়ে ‘উইন্টার্স টেল’ ও ‘ম্যারিয়েট ইন এক্সট্যাসি’তেও অভিনয় করেন।
ইভা মেরি সেইন্ট ছিলেন হলিউডের হলিউড ওয়াক অব ফেমে দুটি তারকার অধিকারী। মৃত্যুর আগ পর্যন্ত তিনিই ছিলেন সবচেয়ে বেশি বয়সী জীবিত অস্কারজয়ী অভিনেত্রী এবং হলিউডের স্বর্ণযুগের শেষ দিকের জীবিত তারকাদের একজন।
অভিনেত্রীর স্বামী জেফ্রি হেইডেন ২০১৬ সালে মারা যান। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1791375315.jpg)
_medium_1791371724.jpg)
_medium_1791369358.jpg)
_medium_1791363984.jpg)
_medium_1791297295.jpg)


