ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ অক্টোবর, ২০২৬ ০৬:৪৯ পিএম

বগুড়ার ধুনটে বিয়ের প্রলোভনে বিধাব নারীকে ধর্ষণের অভিযোগ

বগুড়ার ধুনটে বিয়ের প্রলোভনে বিধাব নারীকে ধর্ষণের অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাসুদ রানা (৪৫) নামে এক কাঠুরিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারী বাদি হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী প্রায় এক বছর আগে মারা যান। এরপর তিনি উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া বাঁধের ওপর স্বামীর বাড়িতে দুই সন্তান নিয়ে বসবাস করে আসছেন। এ সুযোগে গোসাইবাড়ি পূর্বপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে মাসুদ রানা তাকে বিয়ের প্রলোভন দিয়ে গত ছয় মাস ধরে বিভিন্ন সময়ে ধর্ষণ করে আসছিলেন।

গত ৫ অক্টোবর রাত ১১টার দিকে ওই নারী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় মাসুদ রানা ওই নারীর বাড়িতে আসে। এতে ওই নারী নিষেধ করলে মাসুদ রানা দরজায় ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক আবারও ধর্ষণ করে। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে মাসুদ রানা দৌড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

এ ঘটনায় ভুক্তভোগী নারী গতকাল মঙ্গলবার রাতে মাসুদ রানার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে বিয়ের প্রলোভনে বিধাব নারীকে ধর্ষণের অভিযোগ

১

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

২

পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা

৩

বিচ্ছিন্ন ঘটনা নাকি রাজনৈতিক বয়ান, প্রশ্নে জামায়াতের অবস্থান

৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকা বাইচে সংঘর্ষ আহত ১৫

৫

গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না, আগে দরকার যোগ্যতা: সোহিনী সরকার

৬