ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ অক্টোবর, ২০২৬ ০৬:১৬ পিএম

আইনি বিপাকে হানি সিং

আইনি বিপাকে হানি সিং

বিনোদন ডেস্ক : বিতর্ক যেন পিছু ছাড়ছে না জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের। এবার গাড়িতে শারীরিক সম্পর্ক নিয়ে করা মন্তব্যের জেরে আইনি জটিলতায় পড়েছেন এই গায়ক।

এ ঘটনায় মহারাষ্ট্র সাইবার সেলে অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও নির্ধারিত দিনে হাজির হননি হানি সিং। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ঘটনার সূত্রপাত গত জানুয়ারিতে।
 
একটি কনসার্টে শীতের রাতে গাড়িতে শারীরিক সম্পর্ক নিয়ে মন্তব্য করেন হানি সিং। তিনি বলেন, ‘উফফ, দিল্লিতে এমন ঠান্ডা! শীতের রাতে গাড়িতে শারীরিক সম্পর্ক করার মজাই আলাদা…’। তার এই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। কেউ তাকে কটাক্ষ করেন, কেউ আবার নানা নেতিবাচক মন্তব্যে সরব হন।
সমালোচনার মুখে পরে ক্ষমা চান এই র‍্যাপার। তবে তাতেও বিতর্ক থামেনি। তার বিরুদ্ধে মহারাষ্ট্র সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয়। এর ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়। গতকাল ৫ অক্টোবর সাইবার সেলে হাজির হওয়ার কথা থাকলেও নির্ধারিত দিনে উপস্থিত হননি হানি সিং।
 
বরং এ জন্য আরও কিছুটা সময় চেয়েছেন বলে জানা গেছে। এদিকে, চলতি বছর একটি গান নিয়েও আইনি জটিলতায় পড়েন হানি সিং। গত মে মাসে প্রকাশিত তার একটি গানের বিরুদ্ধে নারী বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় হিন্দু শক্তি দল তার বিরুদ্ধে মামলা করে। মামলাটি এখনো আদালতে বিচারাধীন।
 
এক বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে আইনি জটিলতায় পড়ায় আবারও আলোচনায় এসেছেন হানি সিং। তবে সর্বশেষ অভিযোগের বিষয়ে তার পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনি বিপাকে হানি সিং

১

ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান

২

আকিজ ফুডে নিয়োগ, অনলাইনে আবেদনের সুযোগ

৩

নগদের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে না অভিজ্ঞতা

৪

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের কারিগরি সহায়তা চায় নেপাল

৫

তালিকা থেকে অ-মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া হবে: মন্ত্রী

৬