ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ০৭:৩৫ পিএম

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

শাহরুখ-কারিনা

দেড় দশকের অপেক্ষার অবসান। ‘রা. ওয়ান’ (২০১১)-এর ১৫ বছর পর ফের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে। সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমার বিশেষ গান ‘ড্যাডি কুল’-এ জুটি বাঁধছেন বলিউডের এই দুই তারকা।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে পিঙ্কভিলা। প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমায় ‘ড্যাডি কুল’ শিরোনামের বিশেষ গানটিতে অংশ নেবেন শাহরুখ ও কারিনা। গানটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রের খবর, চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে গানটির শুটিং করবেন কারিনা। এ জন্য প্রায় পাঁচ দিন সময় দিয়েছেন অভিনেত্রী। বড় পরিসরে গানটির শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে।

গানটির কণ্ঠশিল্পী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনের একজন তারকার নাম শোনা যাচ্ছে। তবে তার পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। গুঞ্জন রয়েছে, গানটি গেয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান।

আরও পড়ুন

‘ড্যাডি কুল’ গানে শাহরুখ ও কারিনাকে একেবারেই নতুন রূপে দেখা যাবে বলে জানা গেছে। এর আগে ‘কাভি খুশি কাভি গম’ ও ‘ডন’-এর মতো সিনেমায় একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন তারা। তবে ‘কিং’-এ তাদের উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। এ উপলক্ষে ‘কিং’ সিনেমার নতুন কোনো ঝলক প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। ফলে ওই দিন থেকেই সিনেমাটির প্রচারণা শুরু হতে পারে বলে দর্শক-ভক্তদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে আরও অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়ালসহ একঝাঁক তারকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

১

হবিগঞ্জে ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার

২

ডেঙ্গু পরিস্থিতি : হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

৩

নাবিল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল রাজশাহী

৪

যুদ্ধ বন্ধে ইরান এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে: কাতার

৫

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত

৬